বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পহেলা বৈশাখ ঘিরে বাজারে উত্তাপ ছড়াচ্ছে পদ্মার ইলিশ

    পহেলা বৈশাখ ঘিরে বাজারে উত্তাপ ছড়াচ্ছে পদ্মার ইলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ, এটি অনেকের কাছেই শুধু একটি ক্যালেন্ডারের তারিখ। তবে বাঙালির কাছে এটি সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের একটি প্রতিচ্ছবি। প্রাচীনকাল থেকেই খুবই আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। পহেলা বৈশাখের একটি খাবার হচ্ছে চিড়া ভেজা, মুড়ি, মিঠাই, নারকেল কলার মিশ্রণ। এ ছাড়া আরও একটি জনপ্রিয় খাবার হলো পান্তা-ইলিশ।

    এই উৎসবকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে পদ্মার ইলিশ। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা। আর ২,২০০ টাকায় বিক্রি হচ্ছে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ।

    এ দিকে রমজানের শেষ সপ্তাহেই বেড়েছিল চালের দাম। পবিত্র ইদুল ফিতরের পর দ্বিতীয় শুক্রবারে এসেও বাজারে চালের দাম চড়া। মানভেদে প্রতি কেজি চালে বাড়তি ৮-১৫ টাকা গুণতে হচ্ছে ক্রেতাদের। তবে আসছে বৈশাখে চালের দাম কমতে পারে বলে আশ্বাস বিক্রেতাদের।

    অপর দিকে বাজারে আসতে শুরু করছে গ্রীষ্মকালীন সবজি, কিছু সবজির দাম নাগালের মধ্যে থাকলেও দাম বেশি বলছেন ক্রেতারা। পটল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজিতে, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা, আকারভেদে লাউ প্রতি পিস ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা আটিতে বিক্রি হচ্ছে। তবে সবজির দাম বিক্রেতারা নাগালের মধ্যে আছে বললেও দাম বেশি বলছেন ক্রেতা।

    যদিও মাছ ও মাংসের সঙ্গে কমতে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বিক্রেতারা বলছেন, প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন