বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

    ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে দেশের রপ্তানি কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সরকারের লক্ষ্য এখন তৃতীয় দেশগুলোতে রপ্তানির জন্য স্বতন্ত্র সক্ষমতা গড়ে তোলা।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    শেখ বশিরউদ্দীন বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। বাণিজ্যিক সক্ষমতা বাড়াব আমরা।’

    বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রপ্তানী এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সেটার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। বাণিজ্যকে কতটা অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিমূলক করা যায় সেটা নিয়ে কাজ করব আমরা। আমরা অবশ্যই এখান থেকে উতরাতে পারব। ভারতের তিনটি পোর্ট ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠব।’

    আমেরিকা নতুন শুল্কনীতি ৯০ দিনের স্থগিত করেছে—এ নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাচ্ছি আমরা। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন