বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানাল বাংলাদেশ

    গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানাল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর চলমান হামলা, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। 

    সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক গাজা এবং আশপাশের এলাকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও গণহত্যার নিন্দা জানাচ্ছে। ইসরায়েলের এসব কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন।”

    বাংলাদেশ অবিলম্বে গাজায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

    একইসঙ্গে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, “গাজার নিরীহ জনগণের জীবন রক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।”

    বাংলাদেশ সরকার আবারও ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। একই সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে।

    ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাবি শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন, এবং প্রতীকী কর্মসূচি হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ রাখা হয়।

    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন