রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ঢল

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ঢল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উৎসব হয়েছে। স্নান অনুষ্ঠানটি শনিবার (৫ প্রিল) ভোর ৪টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা শেষ হয় এবং এ সময় লাখো পূর্ণার্থীর ভিড় জমেছে।

    চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছর পাপ মোচনের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করেন। 

    আয়োজকদের তথ্য অনুযায়ী, এবার পুণ্যস্নানে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে রমনা বন্দর থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অষ্টমীর স্নান এবং মেলা অনুষ্ঠিত হচ্ছে।

    স্নান উৎসবে রংপুর বিভাগের ৮ জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণার্থীরা আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। পূণ্যার্থীদের থাকার ব্যবস্থা হিসেবে উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

    এছাড়া, স্নান পরবর্তী পোশাক পরিবর্তন এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথও স্থাপন করা হয়েছে। পূজাপর্বের জন্য প্রায় ২০০ ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করছেন।

    অষ্টমী স্নানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮১ জন পুলিশ সদস্যসহ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


    নতুন/কাগজ/সাইফুর/কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন