মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
  • ‎কমলগঞ্জে চলছে শতভূজা বাসন্তী পূজা

    ‎কমলগঞ্জে চলছে শতভূজা বাসন্তী পূজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী শতভূজা (১০০ হাতবিশিষ্ট) বাসন্তী পূজা চলছে। এ বছর ১৯ তম বার্ষিক বাসন্তী পূজা উদযাপন করা হচ্ছে।

    জানা গেছে, গত বৃহস্পতিবার  থেকে শুরু হয়ে আগামী  সোমবার  পর্যন্ত চলবে এ বাসন্তী পূজা।


    এ পূজাকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও  মেলা বসেছে।

    ৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

    দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শ্রীশ্রী বাসন্তী পূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করছেন এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে।


    নতুন/কাগজ/রাজু/কমলগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন