বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শেখ হাসিনার প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

    শেখ হাসিনার প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

    প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনা ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন, সেটিও মনে করিয়ে দেয়া হয়েছে নরেন্দ্র মোদিকে।

    তিনি বলেন, স্বল্প সময়ের এ বৈঠকে সীমান্ত হত‍্যা বন্ধেও আলোচনা হয়। গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি কথা হয়েছে বলেও জানান প্রেস সচিব।

    অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

    বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন