বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার: ড. ইউনূস

    লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার: ড. ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব রক্ষায় নতুন সভ্যতার প্রয়োজনীয়তা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘লোভ আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাই বিশ্ব বাঁচাতে একটি নতুন সভ্যতা গড়ে তুলতে হবে।’

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে এ কথা বলেন তিনি।

    প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে।

    ড. ইউনূস বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না।

    নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র ‍দূর করতে অর্থ নয় কর্মক্ষেত্রের প্রয়োজন।

    বিমসটেকের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

    এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে রওনা হন তিনি।

    সম্মেলনের প্রথম দিন আজ তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। আগামীকাল সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন