রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • কুড়িগ্রামের রাজিবপুরে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই

    কুড়িগ্রামের রাজিবপুরে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক ভয়ংকর অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

    বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


    একজন স্থানীয় বাসিন্দা জানান, "ফজরের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। প্রথমে কাঁচামালের দোকানে আগুন ধরে, তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে।"


    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগুন দ্রুত বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে মুদি দোকান, জুতার দোকান ও ভুষির গোডাউনসহ ১১টি প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


    চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ জানান, "রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে।"


    রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী সাংবাদিকদের জানান, "জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসবে এবং তাদের ক্ষতি পুষিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করবে।"


    এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।


    নতুন/কাগজ/সাইফুর/কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন