বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশে জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    দেশে জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে ঈদের শুভেচ্ছা ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। 

     
    সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী পোস্ট করেছে বা বলেছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অনিচ্ছুক বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে অনেক ক্ষেত্রে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, যাদের নাম এজাহারে উল্লেখ নেই—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সঠিক। এমন অনেকের নাম এজাহারে রয়েছে যারা ঘটনার সঙ্গে জড়িত নয়। এমনকি অনেকে তখন দেশের বাইরে থাকা সত্ত্বেও তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

    তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সঠিক তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। শুধু থানার তদন্তের ওপর নির্ভর না করে এ বিষয়ে একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে কোনো নিরীহ ব্যক্তি শাস্তি না পান। একই সঙ্গে কোনো দোষী ব্যক্তিকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন