মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
  • অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায়;

    মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

    মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালুখেকোদের চক্রান্তে প্রবাসীসহ এলাকার নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


    রবিবার (৩০ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, গ্রামের প্রবীন মুরুব্বি গিয়াস উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল ওয়াদুদ, আবুল কালাম,  করন মোল্লা, প্রবাসী সবুজ মিয়া, কামাল হোসেন, শহীদ মিয়া প্রমুখ। 


    এ সময় গ্রামের প্রবীন মুরুব্বিরা তাদের বক্তব্যে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বলেন, গত ৭/৮ বছর যাবৎ সুরমা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে সোনাপুর গ্রামটিকে ধ্বংস করে দিচ্ছে আবুল কালাম, আতাউর ও সমসু গংরা। দীর্ঘদিন ধরে চেষ্ঠা করেও তাদের বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছিলো না। পরবর্তীতে আমরা গ্রামের মানুষ ও যুবকরা মিলে সাম্প্রতিক সময়ে সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলায় ক্ষিপ্ত হয়ে বালুখোকোরা ভূল তথ্য প্রদান করে ঘুমন্ত অবস্থায় প্রবাস থেকে ছুটিতে আসা বেশ কয়েকজন প্রবাসীসহ গ্রামের নীরিহ মানুষকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেয়। যারা বালু উত্তোলনের সাথে জড়িত তারা এখনো ধরাছোয়ার বাইরে। আর যারা প্রতিবাদ করে তাদেরকেই কৌশলে ফাঁসিয়ে দেয়া হয়েছে। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রকৃত বালু খেকোদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তারা। এছাড়াও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রবাসীসহ নিরীহ মানুষদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। 

    প্রবাসী কামাল হোসেন বলেন, গত ফেব্রুয়ারি মাসে আমি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছি। আমি একজন প্রবাসী, র‌্যামিটেন্স যোদ্ধা হয়ে কিভাবে এই অবৈধ কাজে লিপ্ত হতে পারি। ঘুমন্ত অবস্থায় ভূল তথ্যের ভিত্তিতে আমাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রকৃত বালু খেকোদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাই। যারা অবৈধ বালুর ব্যবসা চালিয়ে কোটিপতি বনে যাচ্ছে তারা ধরাছোয়ার বাইরে। আর আমরা গ্রামের মানুষ আমাদের অস্বিত্ব রক্ষায় বালু উত্তোলনে বাধা দেয়ায় এখন বালু খেকোদের রোষানলে পড়ে মামলা ও হয়রানির স্বীকার। 

    প্রবাসী সবুজ মিয় বলেন, আমি দীর্ঘ ৭ বছর পর ছুটিতে দেশে এসেছি। অথচ তারা তথ্য দিয়েছে আমি নাকি ৭ বছর ধরে বালি উত্তোলনের সাথে জড়িত। আমি এর সঠিক বিচার চাই। যাদের ভূল তথ্যে আমাদেরকে হয়রানির মধ্যে ফেলা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানাই।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন