বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

    জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সেখানে ঈদের জামাতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

    প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ঢাকা পোস্টকে জানিয়েছেন, "ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। এর পর তিনি বিকেলে তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।"

    আজ (শনিবার) সকালে জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়ই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তিনি আরও জানান, মোট ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

    এর আগে ডিএসসিসি জানিয়েছিল, জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকলে জামাত সময়মতো অনুষ্ঠিত হবে, তবে যদি আবহাওয়া খারাপ হয়, তখন ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।

    ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং এবার তিনি ও তার উপদেষ্টা পরিষদ প্রথম ঈদ উদযাপন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন