বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঈদে ট্রেনযাত্রার শেষ দিনে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

    ঈদে ট্রেনযাত্রার শেষ দিনে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে স্টেশনগুলোতে দেখা যাচ্ছে ব্যস্ততা।

    রোববার (৩০ মার্চ) সকাল থেকে প্রতিটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেছে, যাত্রীদের ঈদযাত্রা সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, বরাবরের মতই যাত্রীর চাপ রয়েছে স্টেশন এলাকায়। কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রী বোঝাই হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই।

    জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাফিউর রহমান বলেন, ট্রেন ছাড়ার কিছু সময় আগে আমি ট্রেনের কাছে এসেছি। পরিবারসহ আমার সিটে যেতে অনেকটা বেগ পেতে হয়েছে। ট্রেন ভর্তি মানুষ ছিল। ট্রেনের ভেতর অনেক গরম। ট্রেন ছাড়লে হয়তো ঠিক হয়ে যাবে।

    একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহিদ আল মিনার বলেন, ট্রেন যাত্রায় বরাবর যেরকম ভোগান্তি হয়েছে, এবার তেমন কোনও ভোগান্তি দেখছি না। স্টেশনে কোনও ভিড় নেই। অতিরিক্ত কোনও যাত্রীর চাপও নেই। শুধু কিছু মানুষ দাড়িয়ে যাচ্ছে।

    ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর) স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ১৫টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন