বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভারত সফরে যাচ্ছেন পুতিন

    ভারত সফরে যাচ্ছেন পুতিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

    তাস সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গেছে, আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় পুতিনের ভারত সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন লাভরভ।

    এর আগে গত অক্টোবরে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন পুতিনকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। পুতিনের সফরের কথা ঘোষণা করে লাভারভ বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের প্রস্তুতি চলছে।’ তবে ঠিক কবে এই সফর করবেন তার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

    রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া এবং ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় লাভারভ বলেছেন, পুতিনের সফরে নয়াদিল্লি-মস্কো কৌশলগত সম্পর্কে নতুন পর্বের সূচনা হবে।

    লাভারভ আরও বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছিলেন। এ বার তার আমন্ত্রণে সাড়া দেয়ার পালা আমাদের।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন