রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা দিবস পালিত

    যথাযোগ্য মর্যাদায়  কটিয়াদীতে মহান স্বাধীনতা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন


    কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়।

    বুধবার (২৬ মার্চ ) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারনা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

    এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা জামায়েত ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কটিয়াদী ভূমি অফিস সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় ২৬ মার্চ  স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ,পুরষ্কার বিতরণ ও ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


    নতুন/কাগজ/ছিদ্দিক/কটিয়াদী/কিশোরগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন