মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩

    জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এসময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত জনতা তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

    বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে কয়েকজন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফেরার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া করে। অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে জনতা।

    আটকরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। সোহেল পারভেজ সাভারের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন