মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
  • মৌলভীবাজারে রণাঙ্গন’র অভিষেক

    মৌলভীবাজারে রণাঙ্গন’র অভিষেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন রণাঙ্গন’র অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গত (২৪শে মার্চ) ২৩ রামাদান সোমবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে মৌলভীবাজার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক রণাঙ্গন’র এর আহবায়ক শফিকুল ইসলামের উপস্থাপনায় ও  ডাঃ সাহাব উদ্দীন বাবলুর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

    ইফতার পূর্ববর্তী মুহূর্তে চৌধুরী শামসুল আরেফিন বাপ্পির নিষিদ্ধ সত্য নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, বদরুল আমিন চৌধুরী সুফি, নিষিদ্ধ সত্য বই সহ অসংখ্য বইয়ের প্রণেতা চৌধুরী শামসুল আরেফিন বাপ্পি, বইয়ের কোরাস প্রকাশনীর প্রকাশক মুজাহিদ আহমদ, মৃৎনাট্য’র প্রধান নির্বাহী শাহীন ইকবাল, কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও হোয়াইট পার্ল স্কুল অ্যান্ড কলেজের লেকচারার ছামিউল ইসলাম ছামি, জাসাস এর সভাপতি শামসুল ইসলাম রাসেল,  লীলা নাগ স্মৃতি পরিষদের চেয়ারম্যান এম এ খসরু চৌধুরী, বাঁধন থিয়েটারের সভাপতি রুয়েল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মহসিন, পাতাকুঁড়ি থিয়েটারের তোফায়েল আহমেদ, রংধনু থিয়েটারের জিসান সহ উপস্থিত ছিলেন অনেক গুনীজন বিজ্ঞজনরা।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন