রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • কুড়িগ্রামে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

    কুড়িগ্রামে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার  ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের আলোচিত নবম শ্রেণির ছাত্রীকে ১৮ দিন ধরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলুল হককে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করে। শনিবার (২২ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 
     

    উল্লেখ্য গত ১ মার্চ ঐ কিশোরীকে তার বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর পূর্বক তুলে নিয়ে যায় লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের বাস ড্রাইভার ফজলুল হক, তার স্ত্রী রোজিনা ও সেলিম। ফজলুল হক ১৮ দিন ধরে তার বাড়িতে ঐ কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফজলু ও সেলিম। 


    গত বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক আটটার দিকে কিশোরী ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে সরিষা বাড়ি বাজারের নিকট গতিয়াসাম মৌজার বাছের উদ্দিনের বাড়িতে আশ্রয় নিলে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানায় নিয়ে এসে একটি ধর্ষণ মামলা রেকর্ড করে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুর থেকে প্রধান আসামী ফজলুকে গ্রেফতার করে।  

    রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন জানান, আরও দুইজন আসামীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


    নতুন/কাগজ/মন্ডল/কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন