রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • কটিয়াদীতে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

    কটিয়াদীতে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মো. সেলিম মিয়া (২৪) নামে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই দণ্ড প্রদান করেন।

    মাদকাসক্ত মো. সেলিম মিয়া কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামারকোনা মহল্লার মো. কাদির মিয়ার ছেলে।

    তার মা মোছা. হাজেরা আক্তার জানান, তার এক ছেলে ও তিন মেয়ের মধ্যে সেলিম তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এমনকি মারধরের কারণে মায়ের এক হাত ও এক পা ভেঙে যায়, যা প্লাস্টার করতে হয়েছে।

    ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাজেরা আক্তার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেলিমকে আটক করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, জিজ্ঞাসাবাদে সেলিম মাদক সেবন ও মাকে মারধরের কথা স্বীকার করেছেন। আইন অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


    নতুন/কাগজ/ছিদ্দিক/কটিয়াদী/কিশোরগঞ্জে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন