বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • শুক্রবার ১৩ রমজান: জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

    শুক্রবার ১৩ রমজান: জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাস চলছে, ইসলামে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। এ মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনা করেন এবং গুনাহ ও অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করেন।

    রমজান মাসে রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে সারাদিন রোজা রাখা হয় এবং সূর্যাস্তের পর ইফতার করা হয়। তাই সেহরি ও ইফতারের সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    চলুন জেনে নিই, ১৩ রমজান, ১৪৪৬ হিজরি ও ১৪ মার্চ (শুক্রবার) ২০২৫ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার ইফতার ও সেহরির সময়সূচি।

    সেহরি ও ইফতারের সময়সূচি আগেই ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে মোতাবেক ঢাকা জেলায় ১৩ রমজানের (শুক্রবার) সেহরির শেষ সময় ভোর ৪টা ৫২ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিট।

    রোজার নিয়ত ও ইফতারের দোয়া

    রোজা রাখার জন্য মনে মনে নিয়ত করলেই হয়। পৃথকভাবে আরবিতে বা বাংলায় নিয়ত করার প্রয়োজন নেই। তবে কেউ যদি আরবিতে বাংলায় নিয়ত করতে চান তার জন্য রোজার নিয়ত তুলে ধরা হলো। এছাড়া ইফতারের সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়া পড়তেন তাও তুলে ধরা হলো।
     

    রোজার নিয়ত


    نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস্ সামিউল আলিম।

    অর্থ: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।


    ইফতারের দোয়া


    بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।

    অর্থ : হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। (আবু দাউদ ২৩৫৮)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ