রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন এবং ২ মার্চ পর্যন্ত পেমেন্ট করা যাবে।

    গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। 

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন করা যাবে এবং আগামী ০২ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে। গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয় গত ০২ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হবার কথা ছিলো।


    কুমিল্লা/কুবি/বিশ্ববিদ্যালয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন