বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • রোজ ওটস খেলে যে উপকার

    রোজ ওটস খেলে যে উপকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকালের নাস্তার ভারী ঝামেলা এড়াতে আমরা অনেকেই দুধ দিয়ে ওটস খেলে বের হয়ে পড়ি। ওটসে যথেষ্ট পরিমাণ ফাইবার রয়েছে। এ ছাড়া ওটস-এর মধ্যে রয়েছে জ়িঙ্ক, ফোলেট এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ। যা শরীরবৃত্তিয় কাজকর্ম পরিচালনা করার জন্য অন্তত গুরুত্বপূর্ণ।

    সারাদিনের ধকল সামলাতে রোজ সকালে একবাটি ওটস যথেষ্ট। তবে দীর্ঘদিন একই রকমভাবে ওটস খেলে কেমন প্রভাব পরে শরীরে?

    ভারতীয় পুষ্টিবিদ দীপালি শর্মা বলেন, কম ক্যালোরির খাবার হিসেবে ওটস বেশ জনপ্রিয়। তা ছাড়া, এই খাবার সহজপাচ্য বটে। তাই শিশু থেকে বয়স্ক সকলকেই এই খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়। তবে অনেকেই হয়তো জানেন না, ওট্‌স রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে। এই খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কম।

    তিনি আরও বলেন, ওট্‌সে যে ধরনের কার্বোহাইড্রেট রয়েছে, তা ডায়াবিটিস রোগীদের জন্য ভাল। আবার রক্তে খারাপ কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণেও ওটসের হাত রয়েছে। কার্ডিয়োভাসকুলার কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এড়াতে চাইলে নিয়ম করে ওটস খাওয়াই যায়। অন্ত্রের মধ্যে থাকা ভাল ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতেও সাহায্য করে ওটস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন