বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • দেশে বাড়ছে এইডস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

    দেশে বাড়ছে এইডস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর দেশে এইডস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৬ জন। আর মারা গেছেন ২৬৬ জন, যা এপর্যন্ত এক বছরে সবচেয়ে বেশি এইডসে আক্রান্ত ও  মৃত্যুর সংখ্যা। এর আগে ২০২২ সালে এইডস আক্রান্ত হয়েছিল ৯৪৭ জন, আর মৃত্যু হয়েছিল ২৩২ জনের।

    বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটরিয়মে এইডস দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

    অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান এক উপস্থাপনায় জানান, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে– এক বছরে আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা এ বছরেই হয়েছে। এপর্যন্ত দেশে এইডসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮৪ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৮৬ জনের। বাংলাদেশে এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা ১৫ হাজারের বেশি।'

    চলতি বছর এইডস আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১ হাজার ১১৮ জন, বাকিরা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গা।

    এক বছরে আক্রান্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪২ জন রোগী ঢাকার। এ ছাড়া, চট্টগ্রামে ২৪৬, রাজশাহীতে ১৭৫, খুলনায় ১৪১, বরিশালে ৭৯, সিলেটে ৬১, ময়মনসিংহে ৪০ এবং রংপুর জেলায় ৩৪ জন এইডস রোগী শনাক্ত হয়েছে।

    শনাক্তদের মধ্যে ৮৫০ জন পুরুষ ও ২৭৮ জন নারী। আর ৯ জন তৃতীয় লিঙ্গের।

    অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম বলেন, 'এইডস আক্রান্তদের দূরে সরিয়ে রাখা যাবে না। সরকার এইডসের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধসহ সব ধরনের সেবা দিচ্ছে। আমাদের এখানে অপারেশনসহ চিকিৎসায় রি-ইউজেবল (পুনর্ব্যবহারযোগ্য) অনেক কিছু ব্যবহার করা হয়। ওই জিনিসগুলো জীবাণুমুক্ত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। নইলে দেখা যাবে একজন ব্যক্তি কোলনস্কপি, এন্ডোস্কপি বা যে কোনো এক একটা স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে আক্রান্ত হয়ে গেলেন।'

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, পুরুষ যৌনকর্মীদের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া পুরুষ সমকামীদের মধ্যেও এই রোগ ছড়াচ্ছে। যারা ইনজেকশন ব্যবহার করে শিরায় মাদক নেন, সেইসব মাদকসেবীরাও এইডসে আক্রান্ত হচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন