রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো। 

    আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

    সভায় জানানো হয়, শিক্ষার্থীদের ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন করতে হবে। ২৪-২৬ জানুয়ারির মধ্যে আবেদন ফি জমা করতে হবে। এবারে ভর্তি ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সব কলেজের চয়েস একবারে দিতে হবে। 

    আরও জানানো হয়, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় এমবিবিএস ও ১৮ মার্চ সকাল ১০টায় ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

    পাস নম্বর ৪০ই থাকবে এবং দ্বিতীয়বার অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের জন্য ১০ নম্বর কাটা যাবে বলেও সভায় জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন