বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে মৃত্যু হয়েছে চারজনের; হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০৭ জন। বুধবার ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এই হিসাব দিয়েছে।

    এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জনে। মোট মারা গেছেন ১ হাজার ৬৯২ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার ১৫০ জন এবং ঢাকায় ৫৭ জন ভর্তি হয়েছেন। মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকার ও একজন ঢাকার বাইরের।

    আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৬৭৩ জন। ঢাকা শহরের বাইরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ২০৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় এ বছর মারা গেছেন মোট ৯৭৫ জন; ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মারা গেছেন ৭১৭ জন।

    বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ২৯৭ জন রোগী। তাদের মধ্যে ৪১৭ জন ঢাকায় এবং ৮৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

    মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ২০ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৭৯৮৭ জন।

    জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ২০ দিনে ৭০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন