বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী

    ২৪ ঘণ্টায় বিএনপির ২১৫ নেতাকর্মী গ্রেফতার

    ২৪ ঘণ্টায় বিএনপির ২১৫ নেতাকর্মী গ্রেফতার
    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২১৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদের মধ্যে ২৩ জনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি।

    শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি করেন রিজভী।


    গত ২৪ ঘণ্টায় গ্রেফতারদের মধ্যে ফেনীতে বিএনপির চারজন, নারায়ণগঞ্জে দুইজনের নাম জানান তিনি। এছাড়া বিভিন্ন জায়গায় গ্রেফতার জাতীয়তাবাদী ছাত্রদলের সাতজন এবং জাতীয়তাবাদী মোটরচালক দলের ১০ জনের নাম উল্লেখ করেন।

    ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম অভিকে আওয়ামী লীগ কর্মীরা মারধর করে রক্তাক্ত অবস্থায় পুলিশে দেয় জহিরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। এছাড়াও ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ভূঁইয়া, ফেনী পৌর ছাত্রদল নেতা এমদাদুল হক বিজয় ও মো. শিবলুকে গ্রেফতার করেছে পুলিশ।’


    ‘নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখা ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় পুলিশের বেধড়ক পিটুনিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শাহজালাল ও ইউনুস খানসহ বেশকয়েকজন নেতাকর্মী আহত হন। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে গ্রেফতার করেছে র‌্যাব।’

    বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জানান, খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ ওয়ালিদ, হাজারীবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, ছাত্রল নেতা মাসফিকুল ইসলাম রাইয়ান, কেশবপুর উপজেলা ছাত্রদল নেতা সোহাগ, মাইদ হাসানসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    তিনি আরও জানান, চট্টগ্রাম জেলা মোটরচালক দলের সাধারণ সম্পাদক মো. মানিক, নেত্রকোনা জেলা মোটরচালক দলের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান, পানগাঁও থানার সহ-সভাপতি মো. মোস্তাক, মহানগরের দপ্তর সম্পাদক মো. আরিফ, পাহারতলী থানার সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মধু, হালিশহর থানার প্রচার সম্পাদক মো. আলমগীর, সদস্য মো. বাবুল, মো. মোমিন ও ঢাকা মহানগর উত্তর মোটরচালক দলের সাবেক সভাপতি মো. জুয়েল খন্দকারসহ বেশকয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।


    রিজভি অভিযোগ করেন, ‘গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৮৭৫ জনের অধিক নেতাকর্মী। এছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন নেতাকর্মী।’

    গত ১৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট গ্রেফতার ৮ হাজার ৪৭৫ জন। মামলা হয়েছে ৩০৯টি, এসব মামলায় আসামি ৩৪ হাজার ৪৬৫ জন। সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন এক হাজার ২৩৭ এবং সাতজন মারা গেছেন, যোগ করেন রিজভী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন