বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • সংবাদ সম্মেলনে চুন্নু

    আ’লীগের সাথে আসন বণ্টনের কথা বলার প্রয়োজন নাই

    আ’লীগের সাথে আসন বণ্টনের কথা বলার প্রয়োজন নাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাথে আসন বণ্টনের বিষয়ে কোনো কথা বলি নাই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেছেন, তাদের সাথে আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নাই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।

    বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    চুন্নু বলেন, গতকাল রাতে আওয়ামী লীগের সাথে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সাথে বৈঠকের সময় ও স্থান গোপন করেছি।

    তিনি বলেন, গত পাঁচ বছরে উপ-নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। এজন্য একটা দ্বিধা এখনো রয়ে গেছে।

    মুজিবুল হক চুন্নু বলেন, অনেকে আসন বণ্টনের বিষয়ে আলোচনা করছেন। গতকালের বৈঠকে আমরা কোনো আসন বণ্টনের কথা বলিনি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না। আমরা মনে করি, ভোটাররা যদি ভোটকেন্দ্র আসে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ১৯৯১ সালের মতো জাতীয় পার্টির একটা নীরব বিল্পব হয়ে যেতে পারে। 

    গতকালের বৈঠকে আমরা আওয়ামী লীগকে বলেছি তারা যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, যেন ভোটাররা ভোটকেন্দ্রে ফিরে আসে। তারা আমাদের কথা দিয়েছেন, যেকোন মূল্যে তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি এবং বিশ্বাস করেছি। তবে সামনের দিনগুলো আমরা পর্যবেক্ষণ করব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন