বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যেই: ওবায়দুল কাদের

    আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যেই: ওবায়দুল কাদের
    আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যেই: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগির সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যেই পরিষ্কার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আসন ভাগাভাগির বিষয়ে জোটের সঙ্গে অবশ্যই সমঝোতা হবে। আজকালের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।

    মঙ্গলবার ৫ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের এ কথা বলেন কাদের।

    ৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে ১৪ দলের ছয়টি দল নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

    তফসিল ঘোষণার পর জাসদের হাসানুল হক ইনুর কুষ্টিয়া-২ ও জাতীয় পার্টির সেলিম ওসমানের নারায়ণগঞ্জ-৫ আসন বাদে ২৯৮টি আসনে প্রার্থী দেয় আওয়ামী লীগ। এতে ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়েন নৌকার ওপর ভর করে সংসদ সদস্য হওয়া ১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতারা। এবার তাদের আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা করায় বেশ বিপাকে আছেন।

    শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে থাকবেন, নাকি কেন্দ্রের নির্দেশে সরে দাঁড়াবেন  এমন শঙ্কায় দিন কাটছে শরিক দলগুলোর। এমন শঙ্কার মধ্যে গতকাল শরিকদের নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে কী কী বিষয় নিয়ে কথা হয়েছে গতকাল তা জানানো হয়নি। বৈঠকের বিষয় জানতে আজ সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন