বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • দল বদলে দোষের কিছু দেখেন না ওবায়দুল কাদের

    দল বদলে দোষের কিছু দেখেন না ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দল বদল করা যে কারো ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল বদলে দোষের কিছু দেখি না। আমার এ দল ভাল লাগে না, আমি আর এক দলে যাব, এটা স্বাভাবিক।

    শনিবার ২ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বে কি এতই দেউলিয়া যে, ব্ল্যাকমেইল করলেই চলে আসবে? এতদিন রাজনীতি করল, রাজনৈতিক পরীক্ষায় তারা এতই ব্যর্থ যে, তারা কারো ব্ল্যাকমেলিংয়ে প্রলুব্ধ অন্য দলে যাবে?।’

    সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রসঙ্গে কাদের বলেন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এটাও গণতন্ত্র। আমার এ দল ভালো লাগেনা, আমি আর এক দলে যাব, সেটাতে তো আমরা হস্তক্ষেপ করিনি। তিনি (শাহজাহান ওমর) স্বেচ্ছায় এসেছেন, এটা তিনি নিজেই তার বক্তব্যে বলেছেন।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে কিছু কিছু দল নির্বাচনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও বাংলাদেশের জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে, এই কথা নির্দ্বিধায় বলা চলে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, ঠেকাতে চেয়েছিল এবং এখনও সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

    তিনি বলেন, ‘আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, অবরোধ, হরতাল এসব কর্মসূচি দিয়েও বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে বিমুখ করা সম্ভব হয়নি।’

    বিএনপির রাজনীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাগলিতে পা রাখায় বিএনপির আজকে এই দুরাবস্থা। তাদের দলের বিভক্তি আমরা করতে যাইনি। কোনো দলকে ভাগ করা, এটা আমাদের নীতি নয়। সর্বনাশা ভুল নীতিই তাদের দলে বিভাদ সৃষ্টি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন