রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, মক্কার কাছে পড়ল ধ্বংসাবশেষ ক্যানসারের চিকিৎসায় আশার আলো, এমআরএনএ টিকার পরীক্ষায় ইতিবাচক ফল একটু খ্যাতি পেলেই পরিশ্রম ছেড়ে দেন ক্রিকেটাররা: পিসিবি প্রধান চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে মেট্রোরেল ঋণ ও বিনিয়োগ আমদানি করা চাল-গমের মান পরীক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে ভোটের আগে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির ধনী পরিবারের শিশুদের রক্তে সিসা বেশি, ঝুঁকিতে বিকাশ সুখ-দুঃখ ও প্রাচুর্য-অভাব নিয়ে সুরা ফাজরের গুরুত্বপূর্ণ শিক্ষা সংবিধান সংস্কারের নামে সরকার বেআইনি পথে হাঁটছে: গোলাম পরওয়ার ব্যথা ছাড়াই হতে পারে স্তন ক্যান্সার, যে ৫ লক্ষণ অবহেলা করবেন না
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোটের আগে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

    ঠাকুরগাঁও-১ আসনে ভোটের আগে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

    রোববার (২৫ অক্টোবর) পাঠানো চিঠিতে ভোটের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না।

    ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা ও নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তাঁদের বাইরে অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

    নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে কমিশনের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

    নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন