মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

একাদশে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যে ৩ শ্রেণির শিক্ষার্থী

একাদশে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যে ৩ শ্রেণির শিক্ষার্থী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য তিন শ্রেণির শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি কিংবা মনোনয়ন পেয়েও নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি—তারা দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—
১. যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন পাননি।
২. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি।
৩. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি।

দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর, রোববার। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপে আবেদনকারীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

এদিকে প্রথম ধাপে নির্বাচিত হয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন