সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু

    বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গর্ভবতী মায়েদের পুষ্টি ও প্রসবপূর্ব সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে বরিশালের বাবুগঞ্জে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) আয়োজিত দুই দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে।

    রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গণে গর্ভবতী মায়েদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

    কর্মসূচির উদ্বোধন করেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) চেয়ারম্যান ফারুক আহমেদ। অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি ইএলের পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী ও ডা. জহির উদ্দিন আহমেদ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান এবং এসএমসি ইএলের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অতিথিরা গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ‘ফুলকেয়ার’ বিতরণ করেন। প্রত্যেককে ১৫টি করে সাপ্লিমেন্ট দেওয়া হয়।

    এসএমসি জানিয়েছে, দুই দিনের এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং নেটওয়ার্কের বাইরের সেবাদানকারীরা গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, পুষ্টির প্রয়োজনীয়তা এবং নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণের বিষয়ে পরামর্শ দেবেন। একই সঙ্গে তাদের মধ্যে ‘ফুলকেয়ার’ বিতরণ করা হবে।

    এ ছাড়া ১৬১টি উপজেলায় এসএমসির কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির আওতায় গর্ভকালীন সেবা ও নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। মাতৃস্বাস্থ্য ও শিশু পুষ্টিতে বিনিয়োগ শুধু মায়ের সুস্থতা নিশ্চিত করে না, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবার আওতায় আনা এবং সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিটি গর্ভবতী মা যেন প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টির সুযোগ পান, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

    ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, মাতৃপুষ্টির ঘাটতি মোকাবিলায় শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, গর্ভবতী মায়েদের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসব পুষ্টিসেবা ও প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী করার ওপর গুরুত্ব দিতে হবে।

    এসএমসি জানিয়েছে, গর্ভকালীন পুষ্টি ও প্রসবপূর্ব সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে উৎসাহিত করাই দুই দিনব্যাপী এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন