বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান ইউরোপে বাংলাদেশিদের আবেদন বেড়েছে ১৩ শতাংশ হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৫ হেবা আইনের সংশোধন বাতিলের দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: রিজভী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের দ্বিতীয় দফার বিশেষ টিকাদান প্রভিশন ঘাটতিতে ঝুঁকিতে ১৫ ব্যাংক, খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরায়ও নিয়ম মানছেন প্রধানমন্ত্রী
  • ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১) মারা গেছেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

    চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা আবেদনে চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে চিন্ময় কৃষ্ণের উপস্থিতি একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

    আবেদনে আরও বলা হয়, মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার পর অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চিন্ময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় তাকে প্রয়োজনীয় সময়ের জন্য প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ প্যারোলে উপস্থিতির অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়।

    আবেদনের সঙ্গে সন্ধ্যা রাণী ধরের মৃত্যুসনদ এবং আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা হয়।

    পুণ্ডরিক ধাম সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন