বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ সাল পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন যুক্ত ৪ লাখের বেশি নামাজের মধ্যে জুতা চুরি হলে নামাজ ভেঙে ধরতে পারবেন চোর? গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান চার সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি
  • ২০২৭ সাল পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

    ২০২৭ সাল পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে যুদ্ধ ২০২৭ সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, চাইলে যেকোনো মুহূর্তে এ যুদ্ধের অবসান ঘটাতে পারে ওয়াশিংটন।

    সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে ইরান যুদ্ধের বিরোধিতা করায় ডেমোক্রেটিক পার্টির কঠোর সমালোচনাও করেন তিনি।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। শুরু থেকেই এ সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে ডেমোক্রেটিক পার্টি। তবে সে সময় কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাটদের আপত্তি কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকারও জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর তাঁদের অগ্রাধিকার হবে ইরানে ‘স্বেচ্ছাচারী ও বেপরোয়া’ যুদ্ধ বন্ধ করা।

    এ পরিস্থিতিতে জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে সামরিক কার্যক্রমে কোনো বাধা তৈরি হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের কাছে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় অর্থ রয়েছে।

    ট্রাম্প বলেন, ‘জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আমাদের কাছে প্রয়োজনীয় অর্থ রয়েছে। এই সময়সীমার মধ্যে কোনো (তহবিল সংক্রান্ত) সমস্যা হবে না।’

    যুদ্ধের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমরা চাইলে যেকোনো মুহূর্তেই এই যুদ্ধের ইতি টানতে পারি।’

    ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ইরানের নেতৃত্বও নিশ্চিহ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

    ট্রাম্প বলেন, ‘আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি; আর ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের একটি নিশ্চিত অর্জিত বিজয়কে পরাজয়ে রূপান্তর করতে চাইছে।’

    সাক্ষাৎকারে ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, দেশটিতে সরকার পরিবর্তন সম্ভব হলেও সেটি তাঁর মূল লক্ষ্য নয়।

    ট্রাম্প বলেন, ‘আমি শুধু চাই যে তাদের কাছে যেন পারমাণবিক অস্ত্র না থাকে। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না; এটি আমার কাছে কখনোই কোনো শর্ত ছিল না।’

    সূত্র: আনাদোলু এজেন্সি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন