বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জুলাই সনদ স্বাক্ষরের দিন পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ

জুলাই সনদ স্বাক্ষরের দিন পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই মাসের জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুইদিন পিছিয়ে শুক্রবার হবে। জনসাধারণের অংশগ্রহণ সহজ করতে, বুধবার (১৫ অক্টোবর) থেকে পরিবর্তন করে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 

বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। 

এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে।

বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন