বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, কোনো মঞ্চই তার জন্য চ্যালেঞ্জ নয়। শুক্রবার রাতের ম্যাচে মেসি জোড়া গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে ইন্টার মায়ামিকে ৩-২ গোলে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয় উপহার দেন। তার অসাধারণ পারফরম্যান্সের কারণে ইন্টার মায়ামি মেজর লিগ সকারে (এমএলএস) শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। সমর্থকরা আবারও এই আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী খেলা উপভোগ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখায় মায়ামি। শেষ দিকে ডিসি ইউনাইটেড নাটকীয়তার আভাস দিলেও শেষ পর্যন্ত আর সেটি হয়ে উঠেনি। মায়ামির পক্ষে মেসি জোড়া গোল করার পাশাপাশি আরেকটি গোল করেন তাদেও আলেন্দে। ডিসি ইউনাইটেডের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান বেনটেকে ও জ্যাকব মারেল।

ম্যাচের ৩৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। মেসির নিখুঁত এক উঁচু পাসে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়ামের সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেক ডিসি ইউনাইটেকে সমতায় ফেরান। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক।

৬৬ মিনিটে জর্দি আলবার পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোল করেন বিশ্বকাপজয়ী মেসি। তারকা এই ফুটবলারের পরের গোলটি চোখে লেগে থাকার মতো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলবারের শীর্ষ কোণ খুঁজে নেন তিনি। মায়ামি পায় ৩-১ গোলে নিরাপদ লিড। ইনজুরি টাইমে ডিসি ইউনাইটেডের জ্যাকব মারেল গোল করলেও তা তাদের পরাজয় এড়াতে পারেনি। জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ