বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বসেরা তারকাদের নিয়ে আজ মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ

বিশ্বসেরা তারকাদের নিয়ে আজ মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ আবারও শুরু হতে যাচ্ছে। ইউরোপের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বেই এই আসরের রয়েছে বিপুল জনপ্রিয়তা। অনেক ফুটবলপ্রেমী তো মান ও প্রতিযোগিতার দিক থেকে এই টুর্নামেন্টকে ফিফা বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখেন।

নতুন ফরম্যাটে এটি দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে। এবারও থাকছে জমজমাট লড়াই, যেখানে ইউরোপের শীর্ষ ৩৬ ক্লাব মাঠে নামবে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের স্বপ্ন নিয়ে। প্রতিটি ম্যাচেই দর্শকরা পাবেন বিশ্বসেরা খেলোয়াড়দের ঝলক, দারুণ উত্তেজনা আর অপ্রত্যাশিত চমকের সম্ভাবনা।

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। প্রথম রাতেই মাঠে গড়াবে মোট ছয়টি ম্যাচ। শক্তি-সমৃদ্ধ দলগুলোর এই লড়াই শুধু ইউরোপ নয়, গোটা বিশ্বের কোটি দর্শকের নজর কাড়বে।

এবারের আসর থেকে কে জিতবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসন, সেটিই এখন দেখার বিষয়।

২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।

এছাড়াও রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ নামবে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইর বিপক্ষে। নতুন ফরম্যাট চালু হওয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলছে মার্সেইর। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

UEFA Champions League Final 2020 | Sport and fitness in Istanbul

তবে আজ রাতের সবচেয়ে বড় ম্যাচ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস বনাম জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। রাত ১টায় জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শক্তিমত্তার দিক থেকে দুই দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার সামর্থ্য রাখে। যার কারণে উদ্বোধনী রাতে এই ম্যাচের ওপর চোখ থাকবে সবার। 

এছাড়াও রাত ১টায় আরেক ম্যাচে মাঠে নামবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম এবং স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। পিএসজিকে উয়েফা সুপার কাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে টটেনহ্যাম। তার আগে রাত ১০টায় ৪৫ মিনিটের অন্য ম্যাচে মাঠে নামবে ডাচ ক্লাব পিএসভি এবং বেলজিয়ামের ক্লাব রয়‍্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইস।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ