বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • পাঁচবিবিতে দরিদ্র কৃষকের ৪০০ লাউগাছ রাতের আঁধারে চুরি

    পাঁচবিবিতে দরিদ্র কৃষকের ৪০০ লাউগাছ রাতের আঁধারে চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের পাঁচবিবিতে দরিদ্র কৃষক সুশীল মালোর দুই বিঘা জমিতে চাষ করা প্রায় সাড়ে চার শত লাউ গাছ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই দরিদ্র কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন।

    গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দহৎপুর মৌজার পীরপাল ও পাথরঘাটা মাজারে দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর উপরে এই ঘটনা ঘটে। ধার দেনা করে দুই বিঘা জমিতে লাউ চাষ করেন কৃষক সুশীল।
      
    আজ শনিবার সকালে সরেজমিন ঘুরে জানা যায়, কৃষক সুশীল মালোর দুই বিঘা জমিতে লাউ ক্ষেতের সাড়ে ৪০০ গাছের প্রতিটি গাছ দেড় হাত করে গাছগুলো লম্বা হয়। ইতিমধ্যে ওই কৃষক মাচা দেওয়ার জন্য বাঁশ জমিতে নিয়ে যায়। কিন্ত বুধবার সকালে সাড়ারপাড়া গ্রামের এক কৃষক দেখেন সুশীলের জমি থেকে লাউ এর গাছ উধাও হয়ে গেছে। এমন দৃশ্য দেখে কৃষক সুশীলকে খবর দেন। খবর পেয়ে সুশীল জমিতে গিয়ে দেখেন তার জমিতে একটি লাউরের গাছ রেখে সবগুলো লাউরে গাছ তুলে নিয়ে যায় কে বা কাহারা। 

    এসময় কথা হয় সাড়ারপাড়া গ্রামের এক কৃষকের সাথে। তিনি বলেন, আমরা দুই জনে পাশাপাশি জমিতে লাউ চাষবাদ করি। আমি বুধবার সকালে আমার জমিতে এসে দেখতে পায় সুশীলের জমির সবগুলো লাউরে গাছ উধাও হয়ে গেছে। পরে আমি সুশীলকে খবর দিলে জমিতে এসে এমন দৃশ্য দেখে কান্নাকাটি করেন। পরে আমরা দুজনে আশেপাশে লাউরে গাছগুলো খোঁজাখুজি করি। কিন্ত কোথাও লাউরে গাছগুলো দেখতে পায় না। আমি সুশীলকে শান্তনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল তুলে নিয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। আমি সরকার ও কৃষি অধিদপ্তরের প্রতি আহবান জানাচ্ছি দরিদ্র কৃষক সুশীলের পাশে দাড়ানোর জন্য। 

    পীরপাল গ্রামের কৃষক সুশীল মালো বলেন, আমি গত বছর এক বিঘা জমিতে লাউ চাষাবাদ করে ছিলাম। এতে সব খরচ বাদ দিয়ে ৮০ হাজার টাকা লাভ হয়। তাই এবারে দুই বিঘা জমিতে লাউরে বীজ বপন করি। লাউরে গাছগুলো বেশ বড় হয়েছিল। ধার দেনা করে লাউ চাষ করে ছিলাম। লাউ বাজারে বিক্রি করে ধারের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব লাউ গাছ তুলে নিয়ে যাওয়ায় আমি কীভাবে ধার দেনা পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কারা এভাবে আমার মত অসহায়ের পেটে লাথি মারলো?। এবারে সবমিলে খরচ হয়েছিল প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। 

    কুসুম্বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিকুল আলম বাবু বলেন, সুশীল মোবাইল ফোনে জানিয়েছেন তার দুই বিঘা জমিতে লাগানো সবগুলো লাউরের গাছ কে বা কাহারা তুলে নিয়ে গেছে। বিষয়টি খুব দুখজনক। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন