বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • সিরাজগঞ্জের ৬ টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতারা

     সিরাজগঞ্জের ৬ টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে এনেছে। দলীয় নেতাদের মতে, পরিবর্তনশীল রাজনীতিতে তরুণ নেতৃত্বের ভূমিকা হবে অগ্রগণ্য। সে লক্ষ্যেই সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে একাধিক সাবেক ছাত্রনেতারা মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নেতৃত্ব ও সাবেক ছাত্রনেতাদের ওপর বিশেষ ফোকাস দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, “পরিবর্তনশীল রাজনীতিতে তরুণ নেতৃত্বই হবে দেশের ভবিষ্যতের মূল চালিকা শক্তি। এবার মনোনয়ন প্রক্রিয়ায় আমরা এই প্রজন্মের প্রতি গুরুত্ব দিচ্ছি।”

    সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে একাধিক সাবেক ছাত্রনেতা মনোনয়ন প্রত্যাশী।

    বেলকুচি-এনায়েতপুর

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সফল ছাত্রনেতা আমিরুল ইসলাম খান আলিম মনোনয়ন প্রত্যাশী।

    সিরাজগঞ্জ সদর-কামারখন্দ

    এই আসনে রয়েছেন দু’জন আলোচিত সাবেক ছাত্রনেতা—

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

    সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামানের সুযোগ্য সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মুস্তফা জামান।

    শাহজাদপুর

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার মনোনয়ন প্রত্যাশী।

    মনোনয়ন প্রত্যাশী নুর আমিন লালন। তিনি সাবেক আহবায়ক, রুয়েট ছাত্রদল। সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আইইবি। সাবেক যুগ্ম মহাসচিব, এইবি। বর্তমানে সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটিতে  সহ সম্পাদক এর  দায়িত্ব পালন করছেন ।

    উল্লাপাড়া-সলঙ্গা (আংশিক)

    সাবেক সফল ছাত্রনেতা,যুবনেতা ও উপজেলা বিএনপি,র সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওমর ফারুকের সুযোগ্য সন্তান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি মনোনয়ন প্রত্যাশী।। শহীদ নাজির উদ্দিন জেহাদের ভাই, লেদার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত ভিপি কে এম শরফুদ্দিন মঞ্জু মনোনয়ন প্রত্যাশী।

    মোঃ আজাদ হোসেন আজাদ 
    সাবেক সভাপতি উল্লাপাড়া উপজেলা ছাত্রদল। 
    সাবেক সাধারণ সম্পাদক উল্লাপাড়া উপজেলা বিএনপি, তিনি ও মনোনয়ন প্রত্যাশী।

    কাজিপুর

    জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা মনোনয়ন প্রত্যাশী।

    রায়গঞ্জ-তাড়াশ

    মনোনয়ন প্রত্যাশী।
    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি 
    স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি 
    মোঃ আব্দুল আলিম।

    মনোনয়ন প্রত্যাশী দিঘাপতিয়া কলেজ ছাত্রদল নাটোর এর সাবেক সভাপতি, তারাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

    মনোনয়ন প্রত্যাশী তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,সাবেক উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী।

    মনোনয়ন প্রত্যাশীছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত সাবেক ভিপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক।

    দলীয় সূত্র জানায়, সিরাজগঞ্জে মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ ছাত্রনেতাদের প্রাধান্য দেয়ার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ ফেলা হবে। সূত্র আরও জানায়, “ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতৃত্ব দলকে আরও সংগঠিত এবং শক্তিশালী করবে। এছাড়া, জেলা ও উপজেলায় সাবেক এমপি ও জ্যেষ্ঠ নেতা-মন্ডলীরাও মনোনয়ন প্রত্যাশী, যা দলের অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয় ঘটাবে।”

    বিএনপির স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচন জাতীয় রাজনীতিতে তরুণ নেতৃত্বকে আরও দৃঢ় অবস্থান দেবে এবং দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন