বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাঙ্গেরির বিপক্ষে জয়ে রোনালদোর নতুন রেকর্ড

হাঙ্গেরির বিপক্ষে জয়ে রোনালদোর নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই যেন রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়া। প্রতিটি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। এবারও তার ব্যতিক্রম হলো না।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারছিল না পর্তুগিজরা।

শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোল দিয়েই তিনি বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

রোনালদোর এই অর্জন শুধু তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক নয়, বরং ফুটবল ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায়। ম্যাচ শেষে সতীর্থ ও কোচ তার এই রেকর্ডের প্রশংসা করেন। তারা জানান, রোনালদো শুধু দলের জন্যই নয়, পুরো ফুটবল বিশ্বে অনুপ্রেরণার উৎস।

এই জয়ের ফলে পর্তুগালের টেবিলে অবস্থান আরও শক্ত হলো। অন্যদিকে, রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স আবারও প্রমাণ করলো—বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা।

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন সবসময়ই ছন্দময়। আরেকটি ম্যাচে আরেকটি গোল করে তিনি গড়লেন নতুন এক রেকর্ড। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলে জয় লাভ করেছে পর্তুগাল। ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন রোনালদো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য শট নেয়ার সময় হাঙ্গেরির লোইক নিগোর হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে কোনো ভুল না করে গোল করেন পর্তুগিজ সুপারস্টার। এটি ছিল বিশ্বকাপ বাছাইয়ে তার ৩৯তম গোল। একই সংখ্যক গোল রয়েছে গুয়েতেমালার সাবেক তারকা কার্লোস রুইজের। তবে সামনে আরও ম্যাচ থাকায় রোনালদো এই রেকর্ড এককভাবে নিজের করে নেয়া সময়ের ব্যাপার মাত্র।

গত ফেব্রুয়ারিতে ৪০ পেরিয়ে যাওয়া রোনালদো জাতীয় দলের হয়ে টানা ৫ ম্যাচে গোল করেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১টি।

ম্যাচে পর্তুগাল ২১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও ৩৬ মিনিটে বার্নান্দো সিলভার গোলে সমতায় ফেরে তারা। এরপর রোনালদোর গোলের মাধ্যমে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় পর্তুগাল। ৮৪ মিনিটে হাঙ্গেরির বার্নাবাস ভার্গা আবার গোল করে সমতা ফেরালেও দুই মিনিটের মধ্যে জোয়াও ক্যান্সেলো গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন।

২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘এফ’ গ্রুপে দুটি ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল আর সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিনে রয়েছে হাঙ্গেরি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ