বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নেটিজেনদের প্রশ্নের জবাবে মুখ খুললেন নাসুমের বাবা

নেটিজেনদের প্রশ্নের জবাবে মুখ খুললেন নাসুমের বাবা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন। দীর্ঘদিন ধরে তিনি ছেলে নাসুমের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেননি। বর্তমানে আক্কাস আলী হাউজিং এস্টেটে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন এবং তার মাসিক বেতন ৮ হাজার টাকা। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ও পরিবারের সঙ্গে সম্পর্কের দূরত্ব থাকা সত্ত্বেও তিনি নতুন জীবনের প্রতি এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বৃদ্ধ বয়সে আক্কাস আলী কেন দ্বিতীয় বিয়ে করেছেন।

এই প্রশ্নের জবাবে আক্কাস আলী বলেন, “দ্বিতীয় বিয়ে করা কি আমার অপরাধ? আমি তো কারও সম্মান কমাইনি বা বাড়াইনি। কষ্ট পেয়েছি, কারণ গত চার বছর ধরে আমি বাইরে আছি।”

তিনি আরও জানান, “যখন তুমি দেখছো বাবা এখানে চাকরি করছে, তুমি কেন দুইজন মানুষকে সঙ্গে নিয়ে আসোনি? কেন বাবা তোমাকে ভরণপোষণ দিচ্ছিল, আর তুমি এই চাকরি নিচ্ছো—এটা কি আমার অপরাধ?”

আক্কাস আলী চার বছর আগের এক ঘটনার কথা স্মরণ করে বলেন, “একদিন দুপুরের খাবারের সময় এক আলোচনায় নাসুম রেগে বলেছিল, ‘তোমাকে কে দিয়েছে জায়গা, কে বলছে থাকতে।’ সেই দিন থেকে আমি নিজের ঘর ছেড়ে চলে আসি।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ