বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ের নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

    এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নুরুন্নাহার বেগম, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাব সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. রেয়াজুল ইসলাম, রোইং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও ইয়াসির আরাফাত।

    সভা সূত্রে জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে। শাহজাদপুর উপজেলার যমুনা নদী অথবা উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর নিরাপদ স্থানে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার নৌকা বাইচ দল অংশ নেবে।

    প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে— পানশী নৌকা বিভাগ: সিরাজগঞ্জ ও পাবনা জেলা অংশ নেবে।খেলনা নৌকা বিভাগ: টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা অংশ নেবে। কোষা নৌকা বিভাগ: চারটি জেলা যৌথভাবে অংশ নেবে। আয়োজকরা জানান, তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এবারের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন