বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • সিরাজগঞ্জে অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

    সিরাজগঞ্জে অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে সোহেল সামি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

    রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা মিলের দুটি বিদ্যুতের মিটার ভেঙে রেখে যায় এবং একটি চিরকুট ফেলে যায়। চিঠিতে ১০ লাখ টাকা না দিলে মিল আগুনে পুড়িয়ে দেওয়া হবে লিখে দেয় দুর্বৃত্তরা। এর আগেও ১০ লাখ টাকার চাঁদা দাবী করে মিলের গেটে চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়।

    এ ঘটনার জের ধরে ভোরে অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা ও কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    মিল মালিক আব্দুর রশিদের ছেলে সামিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মিলে থাকা প্রায় ১ লাখ টাকার কাপড়ের জুট, ১০০ মন ধান ও পানির মোটর পুড়ে যায়। সব মিলিয়ে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন