বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতিকে গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতিকে গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি এই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে তিনি অভিযোগ করেছেন, প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে বুলবুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে নিজস্ব গানম্যান চেয়ে আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর এই চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়ছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’

দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বুলবুল। অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ