বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সিকান্দার রাজার পারফরম্যান্সে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে

সিকান্দার রাজার পারফরম্যান্সে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শ্রীলঙ্কার বিপক্ষে চমৎকার পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন সিকান্দার রাজা। দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুটি অর্ধ-শতক করার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪৮ রান খরচে একটি উইকেট নেন। ধারাবাহিক পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০২।

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) এবং মোহাম্মদ নবি (২৯২)কে পেছনে ফেলে শীর্ষে পৌঁছাতে সাহায্য করে। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন। ওয়ানডে ব্যাটিং র‌্যাংঙ্কিংয়েও  সিকান্দার রাজা ৯ ধাপ এগিয়ে এখন ২২তম স্থানে রয়েছেন। 

অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ১৩তম স্থানে পৌঁছেছেন। জানিথ লিয়ানাগেও ২৯তম স্থানে রয়েছেন। ফার্নান্দো এখন ৩১তম এবং মাদুশঙ্কা ৫২তম স্থানে আছেন। বোলিং র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ তার শীর্ষস্থান আরো সুদৃঢ় করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট শিকারের পর তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯০। পেসার লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে। জফরা আর্চারও ১৯তম স্থানে। র‌্যাংঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। এছাড়া আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে এবং পাক স্পিনার সুফিয়ান মুকীম বোলিং র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে পৌঁছেছেন।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ