বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ফ্লাইট বিলম্বে বাংলাদেশ ফুটবল দলের প্রথম অনুশীলন স্থগিত

ফ্লাইট বিলম্বে বাংলাদেশ ফুটবল দলের প্রথম অনুশীলন স্থগিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেপাল সফরের আগেই বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বিলম্বের ঘোষণা দেয়। নতুন সূচি অনুযায়ী, ফ্লাইট ছাড়বে সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গণমাধ্যমকে জানিয়েছে, ইমিগ্রেশন শেষে পুরো দল বিমানবন্দরে অপেক্ষা করছিল। এ সময় কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হয়েছে। ফলে বিমানবন্দরেই প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে জামালদের।

এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে সফরের প্রথম দিনটির অনুশীলন কার্যক্রম বাতিল করতে হয়েছে দলকে। কাঠমান্ডু পৌঁছে হোটেলে উঠতে দেরি হয়ে যাওয়ায় রিকভারি সেশনও করা সম্ভব হবে না বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

নেপাল সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড
মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান, মো. রহমত মিয়া, তপু বর্মণ, মো. হৃদয়, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মো. তাজ উদ্দিন, আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আবদুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক কাজী, পাপন সিং, মো. সোহেল রানা, সোহেল রানা, ঈসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, কাজেম শাহ, মো. সাদ উদ্দিন, পাপ্পু হোসেন।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর। সফরের আগেই এমন পরিস্থিতি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক যুগ আগে নেপাল সফরেও এমন অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। সেবার বিমানে ওঠাই হয়নি। পাশের হোটেলে রাত কাটিয়ে পরদিন আবার রওনা দিতে হয় মামুনুল-জুয়েলদের। এবার সেই দুঃসহ স্মৃতি ফিরে এলো জামাল ভূঁইয়াদের জন্য।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ