তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে এবার ডাচদের বাংলাওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে। এই লক্ষ্য নিয়ে বুধবার (৩ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। শেষ ম্যাচে স্বাগতিক দলের একাদশে একাধিক পরিবর্তনও দেখা যেতে পারে।
প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পেল স্বাগতিকরা। এর আগে ২০১২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল মুখোমুখি হয়। তখন নেদারল্যান্ডসের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
শেষ ম্যাচে টাইগারদের বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হতে পারে। শেষ টি-টোয়েন্টিতে সাইফউদ্দিনের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত।
একাদশে দেখা যেতে পারে শামীম হোসেন ও নুরুল হাসান সোহানকেও। যদিও বিষয়টি চূড়ান্ত নয়। কারণ, সবশেষ দুই ম্যাচে তাওহীদ হৃদয় ও জাকের আলীরা একাদশে থাকলেও ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি। তাই শেষ ম্যাচে তাদেরকে খেলানোর মাধ্যমে টিম ম্যানেজমেন্ট আরও পরীক্ষা করতে চাইবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
দৈএনকে/ জে. আ