বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সভাপতি থেকে পরিচালক, বিসিবি নির্বাচনে নামছেন বুলবুল

সভাপতি থেকে পরিচালক, বিসিবি নির্বাচনে নামছেন বুলবুল
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আরও কাজ করতে চান।

বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। একটা সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না। এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো।’

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয়। পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। 

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ