বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

এক ঝলকে এশিয়া কাপ ২০২৪–এর সব স্কোয়াড

এক ঝলকে এশিয়া কাপ ২০২৪–এর সব স্কোয়াড
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নিচ্ছে মোট আটটি দল, যাদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। শিরোপার লড়াইয়ে জমজমাট প্রতিযোগিতা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

এক নজরে ঘোষিত স্কোয়াড

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা ও রিংকু সিং।

পাকিস্তান: সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।

হংকং:ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ ও এহসান খান।

ওমান: যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ ওদেদারা, আমির কালিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান ব্রিশ্ট, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।

শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এখনো স্কোয়াড ঘোষণা করেনি। টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত ম্যাচ হবে ভারত-পাকিস্তান লড়াই। গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর। ইতোমধ্যেই এই ম্যাচ ঘিরে শুরু হয়েছে উত্তেজনা।

পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছেন, ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই রোমাঞ্চকর হয়। তবে আশা করি খেলোয়াড় ও সমর্থকরা শৃঙ্খলাবদ্ধ থাকবে। সাম্প্রতিক সময়ে ভারত ফর্মে ভালো আছে, তাই তারাই ফেভারিট। তবে চাপ সামলাতে পারলেই জয়ী হবে যে কোনো দল।

ইতিহাসও ভারতের পক্ষেই। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়-পরাজয়ের রেকর্ড অনেক এগিয়ে।

সব মিলিয়ে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর বসছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এবার নজর থাকবে বাংলাদেশ কীভাবে গ্রুপপর্ব পেরিয়ে শিরোপার দৌড়ে এগোয়, আর ভারত-পাকিস্তান ম্যাচে কে হাসবে শেষ হাসি।

বাংলাদেশ ম্যাচ সূচি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ