বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আইসিসি কর্মশালায় বাংলাদেশি সাতজন আম্পায়ারের অংশগ্রহণ

আইসিসি কর্মশালায় বাংলাদেশি সাতজন আম্পায়ারের অংশগ্রহণ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশি আম্পায়ারদের একটি দল দুই দিনের আইসিসি ডেভেলপমেন্ট কর্মশালায় অংশ নিতে শ্রীলঙ্কা পৌঁছেছে। আইসিসির তালিকাভুক্ত সাতজন বাংলাদেশি আম্পায়ার এই কর্মশালায় যোগ দিয়েছেন।

নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও-সহ শ্রীলঙ্কা ও ভারতের আম্পায়াররাও এতে অংশগ্রহণ করেছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই কর্মশালার মাধ্যমে আম্পায়ারদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে চাইছে।

বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশের আম্পায়ারদের দেশে ফেরার কথা রয়েছে। এরপর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার জন্য তারা সিলেট রওনা হবেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ