বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের টিকিট মূল্য ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের টিকিট মূল্য ঘোষণা করলো বিসিবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে আসন্ন সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে। দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি উপভোগ করতে পারবেন ১৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে বিভিন্ন দামের টিকিটে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। শুধু টেলিভিশনেই নয়, তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও অনলাইনে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো।

সিরিজ সূচি: প্রথম ম্যাচ: ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ: ১ সেপ্টেম্বর,তৃতীয় ম্যাচ: ৩ সেপ্টেম্বর।

টিকিট পাওয়া যাবে: বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ। 
 
টিকিট মূল্য তালিকা:

  • শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল: ১৫০ টাকা
  • শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি): ২৫০ টাকা
  • ক্লাব হাউস (ব্লক এ১ - ই১): ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার: ২০০০ টাকা। সিরিজ ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট পরিবেশের আশা করছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সমর্থকদের প্রত্যাশা, ডাচদের বিপক্ষে সিরিজ জয় করে এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি সারবে সাকিব-লিটনরা।

আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ